খেলা

Handshake Controversy: ‘হ্যান্ডশেক’ বিতর্ক নয়, সামনে উঠে এল পাক দলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসল কারণ

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের জন্যই নাকি ওই অনুষ্ঠানে গরহাজির ছিল পাকিস্তান দল।

Truth of Bengal: গত রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচের শেষে কেন ভারতীয় ক্রিকেটাররা সৌজন্য না দেখিয়ে পাক ক্রিকেটারদের সঙ্গে ‘হ্যান্ডশেক’ করলেন না, তা নিয়ে মাঠ থেকে মাঠের বাইরে সর্বত্র ঝড় উঠেছিল। এমনকি পাকিস্তান ক্রিকেটাররা পুরস্কার অনুষ্ঠান কেন বয়কট করেছিলেন তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা। শোনা গিয়েছিল, যেহেতু সূর্যকুমাররা ম্যাচের শেষে সলমন-ফকরদের সঙ্গে ‘হ্যান্ডশেক’ না করার কারণেই নাকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়নি পাকিস্তান। কিন্তু এবার সামনে উঠে এল পাক দলের ক্রিকেটাররা কেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেননি (Handshake Controversy)।

আরও পড়ুনঃ Metro Disruption: এ বার গ্রিন লাইনে মেট্রো বন্ধ, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা স্তব্ধ

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের জন্যই নাকি ওই অনুষ্ঠানে গরহাজির ছিল পাকিস্তান দল। সেই ক্রিকেটার হলেন সঞ্জয় মঞ্জেরকর। এই সম্বন্ধে আরও জানা গিয়েছে, যেহেতু ওই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। ফলে অনুষ্ঠানে এসে ‘অস্বস্তিকর’ পরিস্থিতির মধ্যে নিজেদের ফেলতে চাননি পাক ক্রিকেটাররা। সেই কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেননি তাঁরা (Handshake Controversy)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

তবে এতসবের মধ্যেও একজন পাক ক্রিকেটার ছিলেন ব্যতিক্রম। তিনি হলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত হয়ে পুরস্কার নেন। সূত্রের খবর, শাহিনের এই আচরণ মোটেই ভালভাবে মেনে নিচ্ছেন অনেক পাক ক্রিকেটারই। অনেকে মনে করছেন, বাকি ম্যাচগুলিতে হয়ত পাক পেসারকে ড্রেসিংরুমে একঘরেও করে রাখা হতে পারে (Handshake Controversy)।

Related Articles