রাজনীতি

‘৩ মাসে বিজেপিকে হঠানোর ডাক’, জীবন থাকতে বাংলায় CAA-NRC নয়

Mamata on vote campaigning

The Truth of Bengal: ৩মাসের মধ্যে বিজেপিকে গুটিয়ে দেব।  ৪০০ আসন ছাড়ুন ২০০আসনেও বিজেপি জিতবে না।মুর্শিদাবাদের হরিহরপাড়ার সভা থেকে আরও চড়া সুরে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় ৩প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় বিজেপি বিরোধী শিবিরের নেত্রী, সাফ জানান,বাংলাই দিল্লিতে নেতৃত্ব দেবে,তবে বাংলায় বিজেপির বন্ধু সিপিএম-কংগ্রেস যে ভোট চাইছে তাঁদের বিশ্বাস করবেন না।বিরোধীদের ভোটভাগের  ফন্দিতে পা না দেওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি ঘোষণা করেন জীবনের বাজি রেখেও এনআরসি করতে দেবেন না।

উনিশে মুর্শিদাবাদের ৩টি লোকসভার মধ্যে বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে আবু তাহের খান ও জঙ্গিপুর খলিলুর রহমান জয়ী হন।৩-এর মধ্যে ২টিতে লক্ষ্যভেদ করে তৃণমূল কংগ্রেস।এবার ৩-এ ৩ আসনে ঘাসফুল ফোটাতে মুর্শিদাবাদের মানুষের কাছে আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।হরিহরপাড়ায় দলীয় প্রার্থী ইউসুফ পাঠান,আবু তাহেরও খলিলুর রহমানের সমর্থনে সভা করেন তিনি।সেখানে তিনি, মূল্যবৃদ্ধি,বেকারত্ব,হিংসা-বিদ্বেষের রাজনীতিকে নিশানা করেন।সিএএ-এনআরসি থেকে অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে বিজেপি দেশে ভাগাভাগির রাজত্ব কায়েম করতে চাইছে বলে অভিযোগ করেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।দেশ বাঁচাতে, স্বাধীনতার  সূর্যোদয় ঘটাতে এবার বিজেপিকে হারানোর জন্য সংখ্যালঘু সম্প্রদায় থেকে সংখ্যাগুরু সবাইকেই তিনি আবেদন করেন।বিজেপি জিতলে দেশে   বিরোধীশূন্য করবে,গণতন্ত্রকে হত্যা করবে বলে চড়া সুরে গেরুয়া শিবিরকে আক্রমণও শানান মমতা বন্দ্যোপাধ্যায়।তাই ৩মাসের মধ্যে বিজেপিকে গুটিয়ে দেওয়ার চ্যালেঞ্চ ছোঁড়েন তিনি।কথা দেন জীবন থাকতে এই রাজ্যে সিএএ –এনআরসি করতে দেবেন না।মমতার আহ্বান, বিজেপির বিরুদ্ধে অলআউট ফাইটের জন্য তৃণমূলকেই ভোটই দিন,সিপিএম-কংগ্রেসকে ভোট দেবেন না, ভোট ভাগ করে তৃণমূলকে দুর্বল করবেন না।

দলবদলুদের কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।বলেন, এই মুর্শিদাবাদেই গদ্দার মীরজাফর বাংলাকে হারিয়ে দিয়েছিল। যারা প্রচুর টাকা করেছে তারাই এখন বিজেপি করে। এই লড়াই স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই।একদিকে মোদির বিজেপি আর অন্যদিকে তামাম দেশবাসীর লড়াই কার্যতঃ দ্বিতীয় স্বাধীনতার লড়াইতে দাঁড়িয়েছে।তাই মোদি-শাহরা যতই ইসবার ৪০০পারের স্লোগান দিক,সেই স্বপ্ন পূরণ হবে না।এবার ২০০ও পার হবে না। দেশে এখন যেসব সমীক্ষা করা হচ্ছে তা ভুয়ো বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই ফেক ভিডিয়ো আর চটকদারি গেরুয়া প্রচারে প্রভাবিত না হয়ে দিল্লির রাশ বাংলার  হাতে রাখার জন্য তৃণমূল প্রার্থীদের সব আসনে বেছে নেওয়ার ডাকও দিয়েছেন ভবিষ্যত ভারতের কাণ্ডারী।

Related Articles