অফবিটআন্তর্জাতিক

একসঙ্গে একই বাড়িতে বাস ২০ হাজার মানুষের, কোথায় আছে বিশ্বের বৃহত্তম আবাসিক বহুতল

একটা গোটা আস্ত শহর যেন উঠে এসেছে একটা বাড়ির মধ্যে।

Truth of Bengal: এ যেন শহরের মধ্যে রয়েছে আস্ত শহর! একইসঙ্গে একই বাড়িতে বাস করেন ২০ হাজার মানুষ। একটা গোটা আস্ত শহর যেন উঠে এসেছে একটা বাড়ির মধ্যে। চিনে রয়েছে বিশ্বের বৃহত্তম আবাসিক বহুতল। বহুতলে বসবাসকারী আবাসিকদের সুবিধার কথা ভেবে ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, জিম, অফিস, রেস্তোরাঁ।

চিনের হাংঝু প্রদেশের কিয়াংজিয়াং সেঞ্চুরি শহরে রয়েছে বিশ্বের বৃহত্তম আবাসিক বহুতল। বহুতলের পোশাকি নাম হল রিজেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং। বহুতলে রয়েছে ৪০টি তলা। ২০ হাজারের বেশি মানুষ একসঙ্গে বসবাস করে ওই বহুতলে। প্রথমে ঠিক হয়েছিল লাক্সারি হোটেল তৈরি করা হবে। পরে সেটির রূপ দেওয়া হবে বহুতলে।

এই বহুতলের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ফুড কোর্ট, সুইমিং পুল, মুদির দোকান, ক্যাফেটেরিয়া, সালোঁ। প্রাকৃতিক দুর্যোগ কাটাতে অভিনব ডিজাইনে তৈরি হয়েছে বহুতল।