লাইফস্টাইলস্বাস্থ্য

চুলের যত্নে গোলাপজল

Use Rose Water for Hair

The Truth of Bengal, Mou Basu: চুলের যত্ন নিতে ব্যবহার করুন গোলাপজল। সুগন্ধি গোলাপজল নানান ওষুধিগুণে সমৃদ্ধ যা চুলের পাশাপাশি মাথার তালু ও চুলের গোড়ার স্বাস্থ্য ভালো রাখে। চুলের রুক্ষতা ও কোঁকড়ানো ভাব কমায় ও চুলের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে গোলাপজল। গোলাপজল হল মৃদু অ্যাস্ট্রিনজেন্ট যা মাথার তালুর তৈলাক্ত ভাব কমায়, খুশকি দূর করে। গোলাপজলে অ্যান্টিইনফ্লেমটরি গুণ থাকায় সোরিয়াসিস, একজিমার মতো যাবতীয় সমস্যা দূর করে। গোলাপজলের সুগন্ধ অত্যন্ত মিষ্টি আর সুদিং যা মুড ভালো করে। মাথার যন্ত্রণা দূর করে।

 

কীভাবে চুলের জন্য ব্যবহার করবেন গোলাপজল

বাজারচলতি গোলাপজল ব্যবহার করতে পারেন। তবে দেখে নেবেন বাজারচলতি গোলাপজলে কোনো প্রিজারভেটিভ বিশেষ করে ইথানল যেন না থাকে। পছন্দসই শ্যাম্পু ও কন্ডিশনারের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহার করুন। চুল কোঁকড়া হলে একটা স্প্রে বোতলে গোলাপজল ভরে রাখুন। চুলে তা নিয়মিত স্প্রে করুন। তুলোয় করে সরাসরি মাথার তালুতে রোজ ওয়াটার বা গোলাপজল লাগান। এতে খুশকি আর চুলকানির সমস্যা কমবে। ধীরে ধীরে ম্যাসাজ করুন। শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

 

বাড়িতে কীভাবে গোলাপজল তৈরি করবেন-

হাফ ডজন গোলাপ ফুল বেছে নিন। দেখবেন হাইব্রিড ফুল যেন না হয়। আজকাল অনেক হাইব্রিড ফুল চাষ করা হয় যাতে ভালো গন্ধ থাকে না। গন্ধওয়ালা ফুল বেছে নিন। ডিসটিলড জল লাগবে।আস্তে আস্তে গোলাপের পাপড়ি ছাড়িয়ে নিন। কুসুম গরম জলে ধুয়ে নিন গোলাপ ফুলের পাপড়ি। বড়ো পাত্রে গোলাপের পাপড়িগুলো নিন। ডিসটিলড ওয়াটার দিন। পাত্রটি ঢাকা দিন। মাঝারি আঁচে মিনিট ২০ ফোটান। যতক্ষণ না পাপড়িগুলির রঙ ফ্যাকাশে হচ্ছে ততক্ষণ ফোটাবেন। মিনিট ২০ পর পাত্রটি আগুন থেকে নামিয়ে ঠান্ডা করুন। পাপড়িগুলো আলাদা করে নিন। ফোটানো গোলাপজল বিভিন্ন পাত্রে ভরে রাখুন। সরাসরি রোদে রাখবেন না।

Related Articles