
The Truth Of Bengal : কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। সপ্তাহের শেষে আরো একবার শীতের স্পেল। আরো বাড়লো কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই দিনে আরো একটু তাপমাত্রা বাড়বে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ। আগামী দু-তিন দিনে আরো একটু বাড়বে তাপমাত্রা। বৃহস্পতি শুক্রবার পর্যন্ত একই রকম তাপমাত্রা। সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ। জাঁকিয়ে শীতের স্পেল আসছে সপ্তাহের শেষে। রাতের তাপমাত্রা আরও একটু বাড়লো। বাতাসে জলীয় বাষ্প থাকায় সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই।
দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আসতে পারে শীতের নতুন স্পেল। ৪-৫ দিনের স্পেল হওয়ার সম্ভাবনা। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। আবারো নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। দক্ষিনে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে। পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কোথাও সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। আগামী দু’দিনে আরও একটু তাপমাত্রা বাড়তে পারে এরপর একই রকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের দু এক জেলা এবং বিহার সংলগ্ন জেলাগুলিতে ঘন কুয়াশা হতে পারে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। বুধ বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার সময়ে আবহাওয়ার পরিবর্তন। ঝঞ্ঝা পাস হওয়ার পরেই শীতের আরো একটা স্পেল। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ২-১ জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন।
সপ্তাহের শেষ দিকে পাড়া পতনের সম্ভাবনা।ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা, পাঞ্জাব হরিয়ানা এবং চন্ডিগড় ও বিহারে। ঘন কুয়াশার সম্ভাবনা ওড়িশা ঝাড়খন্ডেও। ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখন্ড উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর -পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে। সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি উত্তর-পশ্চিমের সমতল এলাকায়। রাজধানী দিল্লিতে কোল্ড ডে পরিস্থিতি। পাঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা। কোল্ড ডের পরিস্থিতির পরেই শৈত্য প্রবাহের সতর্কবার্তা। রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। শৈত্য প্রবাহ হতে পারে মধ্যপ্রদেশের একাংশে।
FREE ACCESS






