শহরে ফের উষ্ণতার ছোঁয়া, দক্ষিণে নেই বৃষ্টিপাতের পূর্বাভাস
Warmth returns to the city, no rain forecast in the south
Truth Of Bengal : সামনেই খুশির উৎসব। আসছে ঈদল ফিতর। ভোর বেলা সূর্য ওঠার আগে আর বিকেল হলে সূর্য অস্ত যাওয়ার পর রোজা ভাঙছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। ঈদেও কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা? হাওয়া অফিস জানাচ্ছে আপাতত ঈদে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণে বৃষ্টি না হলেও উত্তরে আগামী কয়েকদিনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের মানুষেরা উষ্ণতায় কাটাবে এবারের ঈদের দিন। ঈদের মধ্যেই কলকাতার পারদ চড়ে যেতে পারে ৩৬ – ৩৭ ডিগ্রি সেলসিয়াসে, অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা।
আগামী কয়েকদিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে যেতে পারে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। রাত ও ভোরের দিকের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সবে বৃষ্টির সিলসিলা শেষ হল। এখনই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। আগামী বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। শুক্র এবং শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের ৫ জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উত্তরের জেলাগুলিতে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
কলকাতাতে ফিরবে উষ্ণতার ছোঁয়া। সপ্তাহান্তে পারদ বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শনিবারের মধ্যে তাপমাত্রা পৌঁছে যাবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল ও সন্ধ্যেয় মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।
মঙ্গলবার সকাল থেকে তাপমাত্রা পৌঁছেছে প্রায় ২৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চায়তে ০ ৪ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিসের মতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।






