ISF: “এই লড়াই চলবে” জামিন পেয়েই হুংকার নওশাদের
বুধবার ওয়াকফ সংশোধনী আইন, এসআইআর সহ একাধিক ইস্যুতে ধর্মতলায় বিক্ষোভ দেখাতে নেমেছিল আইএসএফ।
Truth of Bengal: “এই লড়াই চলবে” ধর্মতলায় আইএসএফের বিক্ষোভ থেকে অশান্তি মামলায় জামিন পাওয়ার পর এমনটাই দাবি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর কি বললেন তিনি? ভাঙ্গড় বিধায়ক পরিষ্কার করে দেন যে জনগণ এই লড়াই করবে এবং তা সবে চালু হয়েছে। এখানেই শেষ নয়, তিনি এই হুংকারও দেন যে তাঁদের আটকে রাখা যাবে না।(ISF)
বুধবার ওয়াকফ সংশোধনী আইন, এসআইআর সহ একাধিক ইস্যুতে ধর্মতলায় বিক্ষোভ দেখাতে নেমেছিল আইএসএফ। কিন্তু তা ঘিরে তোলপাড় পরিস্থিতি তৈরি হয় সেই এলাকায়। বিনা অনুমতিতে মিছিল করায় বাধা দেয় পুলিশ এবং এরপরই শুরু হয় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি। নওশাদ সহ একাধিক আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ভাঙ্গড় বিধায়কের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়।(ISF)
[আরও পড়ুনঃ Supreme Court: ‘এটা লজ্জাজনক!’—নিয়োগ দুর্নীতিতে কড়া মন্তব্য শীর্ষ আদালতের]
বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকী ও অন্যান্য আইএসএফ কর্মীরা জামিন পান। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। আইএসএফ বিধায়ক বলেন, “এই লড়াই চলবে। লড়াই করবে জনগণ।” এরপরই তিনি দেন বড় হুংকার। তাঁর সাফ কথা, “এখন সবে শুরু হয়েছে এই লড়াই। আমাদের জেলে আটকে রাখতে পারবে না।” নওশাদের কথায় এটা স্পষ্ট যে আগামী দিনে ফের আন্দোলনে নামবে তাঁর দল।(ISF)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, এদিন নওশাদ সিদ্দিকীর জামিন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল ব্যাঙ্কশাল আদালত চত্বর। তুমুল বিক্ষোভ দেখান আইএসএফের কর্মী ও সমর্থকরা। শেষ পর্যন্ত নওশাদ ও অন্যান্য দলীয় কর্মীদের জামিন দেওয়া হয় বিচারকের তরফ থেকে। এবার দেখার বিষয় যে বঙ্গ রাজনীতিতে এর কি প্রভাব পড়ে। আগামী দিনে কোন পথে হাঁটেন নওশাদ সিদ্দিকী ও তাঁর দল, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক মহলে। এবার দেখার শেষ পর্যন্ত কি হয়।






