কলকাতা

Student Movement: ধর্মতলায় ছাত্র সমাবেশ, ‘আঠারোর’ শক্তি নিয়ে লড়াইয়ের অঙ্গীকার

কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্বপ্নসন্ধানীরা  সমাবেশ থেকে যেন সংগ্রামের শক্তি পেল,পেল নতুন উদ্যম।

Truth of Bengal: কবি সুকান্ত বলেছিলেন,এদেশের বুকে নেমে আসুক আঠারো।উত্তাল যুবশক্তির জয়গান গেয়েছিলেন বিদ্রোহী কবি।আর সেই আঠারো যেন নেমে এসেছিল মেয়ো রোডের সমাবেশে।কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্বপ্নসন্ধানীরা  সমাবেশ থেকে যেন সংগ্রামের শক্তি পেল,পেল নতুন উদ্যম।পুজো আসছে,ঢাকে কাঠি পড়ে গেছে।উল্লাস ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে।ছাত্ররাও তাই যেন জানান দেন, আহা কী আনন্দ কী আকাশে বাতাসে। শহরের প্রাণকেন্দ্র আসলে হয়ে ওঠে রং-মিলান্তির মিলনভূমি। বহু বর্ণের মিশেলে শহরের ছাত্র সমাবেশ,আন্দোলনকারীদের বৈচিত্র্যের মহাকাব্য তৈরি করে (Student Movement)।

আরও পড়ুনঃ Durga Angan: পশ্চিমবঙ্গে প্রথম ‘দুর্গা অঙ্গন’ গড়তে চলেছে রাজ্য সরকার

ছাব্বিশের ভাষ্য, ভাষার অত্যাচার বিরুদ্ধে শপথ নিতে হবে।মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে  তাই সর্বস্তরের প়়ড়ুয়ারা শৃঙ্খলাবদ্ধভাবে মিছিলে যোগ দেয়।টিএমসিপি মিছিলেও স্বতঃস্ফূর্তও সংযত আচরণের ছবি ধরা দেয়।নানান রংয়ের শিক্ষার্থীদের চোয়াল শক্ত করে লড়াইয়ের অঙ্গীকার ফুটে ওঠে। জঙ্গলমহলের মতোই সাগরের ছাত্র-ছাত্রীরাও সারিবদ্ধভাবে শহরমুখী মিছিলে সামিল হয়।জলযানে পাড়ি দিয়েছিল ধর্মতলায় আসার জন্য (Student Movement)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ছাত্র আন্দোলন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসেন।তিনিই রোলমডেল ছাত্রসমাজের কাছে। বাংলার সুদীর্ঘ, ঘটনাবহুল এবং গৌরবোজ্জ্বল ছাত্র আন্দোলনের কথা শুনে বৃহস্পতিবার উজ্জীবিত হয় পড়ুয়ারা।  এই সমাবেশ থেকে একদিকে ছাত্রসমাজ যেমন   রাজনৈতিক ইতিহাসের পাঠ নেন,তেমনই আবার  আপসহীন জাতীয়তাবাদী সংগ্রামে  জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে  সব অংশকে মানবতার সুতোয় গেঁথে রাখার শপথও নেন ছাত্র-ছাত্রীরা (Student Movement)।

Related Articles