কলকাতা

স্বাভাবিকের পথে রেল পরিষেবা, শিয়ালদায় যাত্রী ভোগান্তি কমল

Rail services on normal routes, commuters suffering less in Sealdah

The Truth of Bengal: ব্যাপক যাত্রী ভোগান্তির পর খুলে দেওয়া হল শিয়ালদার ১থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম।রবিবার দুপুর ২টো থেকে পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় রেল। কিন্তু তার ২ঘন্টা আগেই দুপুর ১২টা থেকে যাত্রী পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। ফলে সপ্তাহের প্রথম দিন আর শিয়ালদার যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে না বলে মনে করছেন রেলকর্তারা। জুলাই মাসের শুরু থেকে শিয়ালদা মেন ও শিয়ালদা উত্তর বিভাগে ১২ কোচের ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল প্রশাসন। সেজন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজে নামেন রেল কর্তারা।

যার জেরে বন্ধ রাখা হয় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। কারণ শিয়ালদহ স্টেশনের  এই ৫টি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন দেওয়া যেত না। সেই কারণে পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেয় রেল। বৃহস্পতিবার থেকেই ১থেকে ৫নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচলে যতি টানা হয়। তাতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছায়। বিভিন্ন স্টেশনে যাত্রীদের বিক্ষোভ দানা বাঁধে। এমনকি টিটাগড়ে একজন যুবকের মৃত্যুও হয়। দীর্ঘ যাত্রী ভোগান্তির পর রবিবার বেলা ১২টা থেকেই ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন।

রবিবার দুপুর ২টো থেকে এই প্ল্যাটফর্মগুলো থেকে ট্রেন চালানো হবে বলে ঘোষণা করে রেল প্রশাসন।তবে তার দুই ঘণ্টা আগেই দুপুর ১২টা থেকে যাত্রী পরিষেবা শুরু করে দেন রেলকর্তৃপক্ষ। পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগলেও, যত তাড়াতাড়ি সম্ভব ভোগান্তি কমানোর আশ্বাস দেয় রেলের জনসংযোগ আধিকারিক। জুলাই মাসের শুরু থেকে শিয়ালদহ মেন ও উত্তর বিভাগে ১২ কোচের ট্রেন চালানোর  কাজ এবার তরান্বিত হল বলে রেলের কর্তারা মনে করছেন।তাই দুর্ভোগ সহ্য করেও লাইফলাইনের গতি বাড়ার আশাতেই আমযাত্রীরা।

Related Articles