কলকাতা

বিধানসভার কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের মনোনয়ন

বুলেটিন অনুযায়ী, এই মনোনয়ন ১১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

Truth Of Bengal: পশ্চিমবঙ্গ বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে মনোনীত হলেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক ডা. পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার কার্যবিধির ২৫২(৩) নম্বর নিয়ম অনুযায়ী স্পিকারের সিদ্ধান্তে এই মনোনয়ন কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে বিধানসভার বুলেটিনে। পার্থ চট্টোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটি এবং হাউজিং, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে।

লাইব্রেরি কমিটির ক্ষেত্রে ২০২১-২২ থেকে শুরু করে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত এবং স্ট্যান্ডিং কমিটির ক্ষেত্রেও একই সময়সীমার জন্য এই মনোনয়ন বহাল থাকবে। বুলেটিন অনুযায়ী, এই মনোনয়ন ১১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিধানসভার বুলেটিন (পার্ট-থ্রি)-এ বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়।

Related Articles