কলকাতা

“রাজনৈতিক অভিসন্ধি”, প্রতীক জৈনের বাড়িতে ইডি-হানায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তাঁর কথায়, "এটা রাজনৈতিক অভিসন্ধি। প্রতীক পার্টির অংশ। বিজেপির পার্টি অফিসে গিয়ে কি এমন অভিযান চালাতে পারবে ইডি?"

Truth Of Bengal: বৃহস্পতিবার সকালে I-Pac এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে। নবান্ন যাওয়ার পথে আচমকাই ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘রাজনৈতিক অভিসন্ধি’ বলে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, “এটা রাজনৈতিক অভিসন্ধি। প্রতীক পার্টির অংশ। বিজেপির পার্টি অফিসে গিয়ে কি এমন অভিযান চালাতে পারবে ইডি?”

ইডি-হানার খবর পেয়েই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পার্টির বিভিন্ন সদস্যদের এবং অন্যান্য তথ্য সংগ্রহ করছে ইডি। পাশাপাশি নির্বাচন কমিশনের এসআইআরকে নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

Related Articles