
The Truth of Bengla: বই উৎসবে এখন মাতোয়াড়া সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ। শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ বইপ্রেমী এই কয়েকদিনে এসেছেন বইমেলায়। খুঁজে নিয়েছেন পছন্দের বই। দর্শক সংখ্যায় নিজেদেরই রেকর্ড ভাঙছে পাবলিশার্স এন্ড বুক সেলারসেলার্স গিল্ড।
আর বই প্রকাশেও রেকর্ড। নতুন নতুন প্রকাশকরাও এ বছর বহু বই প্রকাশ করেছে বইমেলায়। নামী প্রকাশনী সংস্থা গুলিকেও প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জোগাড়। বহু নতুন লেখকের বই এবার বিশেষ নজর কেড়েছে কলকাতা বইমেলায়। প্রকাশকরা বলছেন পাঠকেরা তাদের সেই পছন্দের বই খুঁজে নিয়ে যাচ্ছেন। এবারও বহু নতুন ‘কবি-লেখকে’র কার্যত ছড়াছড়ি বইমেলায়।
মেলা যত ফুরিয়ে আসছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে নতুন বইয়ের প্রকাশ। রাজনীতি, দর্শন, ধর্ম, শিক্ষা, খেলাধুলা, ভ্রমণ, বিজ্ঞান, জীবনী, আত্মজীবনী, ইতিহাস, আঞ্চলিক ইতিহাস, অসুখবিসুখ, চিকিৎসা, খাবার, রান্না—কিছু বাদ নেই। বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্তারা জানিয়েছেন, মেলায় ভিড় এবং বিক্রি দুই-ই স্বস্তি দিচ্ছে বিক্রেতাদের।






