কলকাতা

Green Crackers: ২ ঘণ্টার বেশি বাজি ফাটলেই কড়া শাস্তি! কালীপুজোয় কখন এবং কোন বাজি পোড়ানো যাবে?

সোমবার বিকেল গড়াতেই যখন আলোয় সেজে উঠবে শহর এবং বাজি পোড়ানো শুরু হবে, তখন অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে।

Truth of Bengal: গত কয়েক বছরের মতো এবারও কালীপুজো ও দীপাবলি উৎসবে শব্দবাজি নিষিদ্ধ। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে বাজি পোড়ানোর সময় কঠোরভাবে বেঁধে দেওয়া হয়েছে। সোমবার বিকেল গড়াতেই যখন আলোয় সেজে উঠবে শহর এবং বাজি পোড়ানো শুরু হবে, তখন অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে। কারণ, নিয়ম না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে (Green Crackers)।

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (WBPCB) তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, দীপাবলির সন্ধ্যায় অর্থাৎ সোমবার সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত—এই নির্দিষ্ট দুই ঘণ্টা সময়সীমার মধ্যেই শুধুমাত্র গ্রিন ক্র্যাকার ফাটানো যাবে। এই সময়ের আগে বা পরে সবুজ বাজি পোড়ানো যাবে না। মনে রাখতে হবে, কেবল অনুমোদিত গ্রিন ক্র্যাকারই ফাটানো যাবে। অনুমোদিত বাজি চেনার উপায় হলো, বাজির বাক্সের গায়ে কিউআর কোড (QR Code) থাকবে। এই নির্দেশিকা অমান্য করলে বা নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে (Green Crackers)।

নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। ১৯ অক্টোবর থেকে খোলা এই কন্ট্রোল রুমটি ২১ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। বাজি সংক্রান্ত বা পরিবেশ দূষণ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানানোর জন্য এই কন্ট্রোল রুমে ফোন করতে পারেন। যোগাযোগের জন্য নম্বরগুলি হল: (০৩৩) ২২০২ ৩০৫৭ এবং টোল ফ্রি নম্বর ১৮০০ ৩৪৫ ৩৩৯০ (Green Crackers)।

Related Articles