Flood Alert: বন্যা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal CM Mamata Banerjee issued a crucial message to district officials on managing the flood situation.
জয় চক্রবর্তী: বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসকদের সঙ্গে সরাসরি কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Flood Alert)। বৃহস্পতিবারের পর শুক্রবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়াল বৈঠক করছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। সেই সময় মুখ্য সচিবের টেলিফোনে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের টেলিফোনের মাধ্যমেই মুখ্যমন্ত্রী বৈঠকে অংশগ্রহণ করেন।
[আরও পড়ুন: Assembly Chaos: “শুধু নিজেদের কথা বলবেন, আমাদের কথা শুনবেন না”,- কেন বললেন বাবুল সুপ্রিয়?]
জেলাশাসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন বন্যা পরিস্থিতির উপরে নজর যেমন রাখতে হবে, তেমনি সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয় সেদিকেও নজর রাখতে হবে। লাবণ পরিস্থিতি নিয়ে বিশেষত বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (Flood Alert)।
FB POST: https://www.facebook.com/share/v/1FB2TwjVzX/
ইতিমধ্যেই মুখ্য সচিবের নির্দেশে বিশেষ সরকারি দল বিভিন্ন জেলায় গিয়েছে। তাদের রিপোর্টের ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। অতি বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় প্লাবন হয়েছে। লাবিত অঞ্চলে সরকারি সাহায্য যাতে পৌঁছয় সেই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর (Flood Alert)।






