Durga Angan: পশ্চিমবঙ্গে প্রথম ‘দুর্গা অঙ্গন’ গড়তে চলেছে রাজ্য সরকার
সূত্রের খবর, নিউ টাউনে ইকো পার্কের কাছে একটি জমি প্রকল্পের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে
Truth of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ও চলতি মাসের মন্ত্রিসভায় অনুমোদনের পর রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে শুরু করল ‘দুর্গা অঙ্গন’ গড়ে তোলার উদ্যোগ। দেবী দুর্গাকে উৎসর্গ করা এই মন্দির কমপ্লেক্স রাজ্যে এই প্রথম হতে চলেছে।সূত্রের খবর, নিউ টাউনে ইকো পার্কের কাছে একটি জমি প্রকল্পের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে (Durga Angan)।
আরও পড়ুনঃ খেজুরি বিজেপি কর্মী মৃত্যু: সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে নিহতদের পরিবার
সংযোগ ব্যবস্থা, বিমানবন্দর, মেট্রো স্টেশন এবং অন্যান্য পর্যটনকেন্দ্রের নিকটবর্তীতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় আড়াইশো কোটি টাকার উপর ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। পশ্চিমবঙ্গ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন কে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নির্মাণের জন্য একটি এজেন্সি বাছাই করার প্রক্রিয়াও শুরু হয়েছে (Durga Angan)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal






