দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের, বন্ধ অফলাইন ভর্তি প্রক্রিয়া
No more offline admission in Del Ed
The Truth of Bengal: গত কয়েক মাস ধরেই বাংলায় শিক্ষা দফতের একাধিক দুর্নীতি সামনে এসেছে। দুর্নীতির অভিযোগে একাধিক কর্তা বিচারাধীন বন্দি অবস্থায় জেলে রয়েছেন। এবার সেই দুর্নীতি রুখতেই নতুন পদক্ষেপ করল প্রাথমিক শিক্ষা পর্যদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, চলতি বছর থেকেই রাজ্যের সব ডিএলএড কলেজে অফলাইনে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার কলকাতা হাই কোর্টে এমনই জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। দুর্নীতি রুখতে পর্ষদের এমন পদক্ষেপ বেশ তাৎপর্য বলে মনে করা হচ্ছে।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পর্ষদ জানায়, চলতি বছর থেকেই রাজ্যের সব ডিএলএড প্রশিক্ষণ কলেজে অফলাইনে ভর্তির প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। রাজ্যে ৪৪টি সরকারি এবং প্রায় ৬০০ বেসরকারি ডিএলএড কলেজ রয়েছে। কোনও কলেজেই অফলাইন ভর্তি হবে না। পুরোটাই আয়োজন করা হবে অনলাইনে। হাই কোর্টে পর্ষদের তরফে আরও জানান হয়েছে, ভর্তির মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে।






