কলকাতা

“বিমান দা পিছনে কেন সামনে বসুন”, লোকভবনে ঢুকেই সৌজন্যতা মুখ্যমন্ত্রীর

অতিথিদের বসার যে জায়গা করা হয়েছে তার অনেকটাই পিছনে বসে ছিলেন বর্ষিয়ান বাম নেতা।

Truth Of Bengal: নতুন রাজ্যপালের হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এন রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের তরফ থেকে রয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। অতিথিদের বসার যে জায়গা করা হয়েছে তার অনেকটাই পিছনে বসে ছিলেন বর্ষিয়ান বাম নেতা। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সময়ের অনেকটা আগেই ঢুকে পড়েন লোকভবনে।

এসেই প্রথমে বর্ষিয়ান বাম নেতাকে বলেন, বিমান দা কেমন আছেন? প্রত্যুত্তর দেন বিমান বসু। এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, আপনি এত পিছনে বসে আছেন কেন? বিমান বসুকে নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে সামনের অতিথিদের চেয়ারে নিয়ে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সৌজন্যমূলক আচরণে সমস্ত অতিথিরা মুগ্ধ। আনন্দিত বর্ষিয়ান বাম নেতা বিমান বসুক। ‌

Related Articles