কলকাতা

Bengal Weather: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আলিপুর দফতর জানিয়েছে, বৃষ্টি থেকে ক্ষনিকের রেহাই পাওয়া গেলেও আপাতত বৃষ্টি পুরোপুরি ভাবে থামছে না।

Truth of Bengal: পশ্চিমে সরে গিয়েছেন নিম্নচাপ। তবে এখনো সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। ফলে বৃষ্টির দাপট থেকে এখনই রেহাই মিলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি থেকে ক্ষনিকের রেহাই পাওয়া গেলেও আপাতত বৃষ্টি পুরোপুরি ভাবে থামছে না। বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।(Bengal Weather)

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা উত্তর থেকে উত্তর-পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা থেকে মাজারে বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।(Bengal Weather)

[আরও পড়ুনঃ Park Street:পার্ক স্ট্রিটে রাস্তার মাঝে হঠাৎ ধস! তৎপর পুরসভা]

রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গে আজ হলুদ সর্তকতা জারি করা হয়েছে। (Bengal Weather) বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং-এ। ২ দিনাজপুর এবং মালদাহেও ঝড় বৃষ্টি চলবে। সোমবার উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

 

Related Articles