কলকাতা

গার্ডেন রিচে ভেঙ্গে পড়ল নির্মীয়মান বহুতল , আহত বহু

A high-rise building collapsed in Garden Reach, injuring many

The Truth Of Bengal : রবিবার মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো কলকাতার বুকে। গার্ডেনরিচে ভেঙে পড়ল একটি নির্মীয়মান বহুতল। কলকাতা পুরসভার ১৩৪ নং ওয়ার্ডের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনে ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যুর হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ধ্বংসস্তূপের মধ্যে আরো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কাও রয়েছে।

উল্লেখ্য এই নির্মীয়মান বহুতল বাড়িটির আশেপাশে বেশ কিছু ঝুপড়ি  রয়েছে । আর সেইগুলোর ওপর ভেঙ্গে পড়েছে এই বহুতলটি। ঘটনাস্থলেও উপস্থিত রয়েছে এলাকার বিধায়ক তথা মেয়র ফিরত হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু। এছাড়াও , এই দুর্ঘটনায় নগরপাল বিনীত গয়াল এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। এলাকার বিধায়ক ফিরাদ হাকিম জানান , এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এবং আহতদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে এবং একজনের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।বাকি যারা আহত হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের নাম সাম বেগম এবং হাসিনা খাতুন। মেয়র, দমকলমন্ত্রী ছাড়াও এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গার্ডেনরিচ থানার অন্তর্গত ওই এলাকায় বেশ কিছু দিন ধরে বহুতলটিতে নির্মাণ কাজ চলছিল। রবিবার রাত ১২টা নাগাদ বিকট শব্দ করে সেটি পাশের একটি টালির বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বহুতল নির্মীয়মান বাড়িটি ভেঙে পড়ায় কংক্রিটের চাঁই ছড়িয়ে রয়েছে চারিদিকে। সেই ধ্বংসস্তূপ নীচে কেউ আটকে রয়েছেন কি না তার ও খোঁজ চলছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। আশপাশের বাড়ি এবং বহুতল থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। এই দুর্ঘটনায় ভেঙে পড়া বহুতলটি সংলগ্ন অপর একটি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের আশঙ্কা ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকতে পারেন। ঝুপড়ি ঘরগুলিতে মোট কত জন ছিলেন তা নিশ্চিত করে জানা যায়নি এখনও। গ্যাস কাটারের সাহায্যে কংক্রিটের চাঁই কেটে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।  এছাড়াও এলাকা সংকীর্ণ হওয়ায় ভারি যন্ত্রপাতি দিয়ে কাজ করা কঠিন হচ্ছে। রাত তিনটে নাগাদ উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এর পরেই উদ্ধারকাজে গতি আসে।

Related Articles