আইপিএল এর ফাইনাল কোথায়? প্লে অফ ম্যাচ কে করছে আয়োজন?
Where is the final of the IPL? Who is organizing the playoff match?

The Truth Of Bengal: আইপিএলের ১৭ তম মরশুম শুরু হয়ে গিয়েছে। দেশের লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের ম্যানেজমেন্ট ৭ই এপ্রিল পর্যন্ত ২১ ম্যাচের সূচি প্রকাশ করেছে। বাকি সূচি লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর প্রকাশ করা হবে বলে বোর্ডের একাধিক কর্তার তরফে জানানো হয়েছিল।
এরই মধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে আইপিএল ফাইনালের ভেন্যু ঠিক করে ফেলেছে বিসিসিআই। শুধুমাত্র ফাইনালের ভেন্যুই নয় প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে প্লে-অফের ভেন্যুও। সূত্রের খবর আইপিএল গভর্নিং কাউন্সিল দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম মেনেই চাম্পিয়ান টিমের ঘরের মাঠেই উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের আয়োজন করছে। এবারও তার অন্যথা না করে চেন্নাই সুপার কিংস এর ঘরের মাঠ চিপককেই বেছে নিয়েছেন বিসিসিআই কর্তারা।
আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৬শে মে। এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে চিপকেই ২৬শে মে হতে পারে ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল। এছাড়াও একটি কোয়ালিফায়ার ম্যাচও আয়োজন করতে যাচ্ছে চিপক। অপর একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ পেতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গত বছরের মত এবছরেও কোনও প্লে-অফ ম্যাচ নাও পেতে পারে ইডেন। প্রসঙ্গত শেষবার ২০২২ সালে আইপিএলের দুটো প্লে-অফ ম্যাচ পেয়েছিল ইডেন।






