২০২৬ সালে কবে শুরু আইসিএসই ও আইএসসি পরীক্ষা?
দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি থেকে আর চলবে ৬ এপ্রিল পর্যন্ত।
Truth Of Bengal: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) পরীক্ষার নির্ঘণ্ট। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে দশম শ্রেণির আইসিএসই ও দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা।
আগামী বছর দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। চলবে ৩০ মার্চ পর্যন্ত।
দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি থেকে আর চলবে ৬ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশন (CISCE)- এর চিফ এক্সিকিউটিভ ও সম্পাদক জোসেফ ইমান্যুয়েল প্রকাশ করেন পরীক্ষার বিস্তারিত সময়সূচি। দশম শ্রেণির আইসিএসই ও দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার সময়সীমা হবে ২ অথবা ৩ ঘণ্টা।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে। প্রায় ২ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী আইসিএসই, এবং প্রায় দেড় লাখ ছাত্রছাত্রী আইএসসি পরীক্ষায় বসবে। ২০২৫ সালে আইসিএসই পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি থেকে চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে আর চলেছিল ৫ এপ্রিল পর্যন্ত।






