দেশ

ফের অশান্ত মণিপুর, এবার আক্রান্ত পুলিশ

Troubled Manipur again

The Truth of Bengal: অশান্ত মণিপুরে এখনও অব্যাহত হিংসা। এবার টহল দেওয়ার সময় আক্রান্ত হল পুলিশ। পুলিশের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণও ঘটানো হয়। জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ।জঙ্গিরা পুলিশের বেশ কিছু অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। হামলাকারী জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। উত্তর পূর্বের এই রাজ্যে ৮ মাসেরও বেশি সময় ধরে অশান্তি চলছে।

মাঝে কিছুদিন শান্ত থাকলেও ফের অশান্তির আবহ এই পাহাড়ি রাজ্যে। একেবারে নিশানায় পুলিশ। জঙ্গিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ব্যারাক। মনিপুর প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যের সীমান্তবর্তী মোরে শহরে এই হামলার ঘটনা ঘটে। ইম্ফল-মোরে হাইওয়ে ধারে এই পুলিশ ব্যারাক। সেখান থেকেই টহল চলছিল পুলিশের। অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা।

কিছু বুঝে ওঠার আগে এই হামলার ঘটনায় জখন কয়েকজন পুলিশ কর্মী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশ। পালিয়ে যায় জঙ্গিরা। ফেলে রেখে যায় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। জঙ্গিদের ব্যবহৃত সেইসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অসম রাইফেলসের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় জারি করা হয়েছে কারফিউ। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Related Articles