Tejas Mk-1A: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর উপস্থিতিতে আকাশে উড়ল তেজস মার্ক-১এ! ‘মেক ইন ইন্ডিয়া’-য় নয়া গতি
Truth of Bengal: প্রতিরক্ষা স্বনির্ভরতা এবং দেশীয় উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে নয়া সাফল্য ভারতের। দেশীয়ভাবে নির্মিত যুদ্ধবিমান তেজস মার্ক-১এ শুক্রবার নাসিকের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড প্ল্যান্ট থেকে তার প্রথম উড্ডয়ন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং দেশের মেক ইন ইন্ডিয়া অভিযানকে নতুন গতি দেবে (Tejas Mk-1A)।
আরও পড়ুনঃ Hyderabad: ভাড়াটিয়ার বাথরুমে লাইট হোল্ডারের ভেতর লুকানো ক্যামেরা! অতঃপর মহিলা যা করলেন…
প্রসঙ্গত, এটা ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমান। এটি হল ৪.৫ জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। যার অর্থ হল এটির মাধ্যমে এয়ার ডিফেন্স (আকাশ), গ্রাউন্ড অ্যাটাক (স্থল) এবং মেরিটাইম (জল) আক্রমণ আনা যাবে। শত্রুপক্ষের অবস্থা হবে শেষ। ভেস্তে যাবে তাদের প্ল্যান। তাতে চাপ বাড়বে প্রতিপক্ষের। চিন এবং পাকিস্তানকে চাপে রাখতে তেজস মার্ক-১এ যে মোক্ষম চাল, সেটা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।আর সেই কারণে কাঁপছে চিন ও পাকিস্তান। এই বিমানটি ভারতের উন্নতির প্রতীক। এই যুদ্ধ বিমানটি সামনে আনার আগে একাধিক ট্রায়াল হয়। তার পর এ দিন বিমানটি প্রথমবারের মতো আকাশে ওড়ে (Tejas Mk-1A)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
আসলে এই এয়ারক্রাফ্টের ইঞ্জিন বানাচ্ছে জেনারেল ইলেক্ট্রিক। তারাই এটি তৈরিতে করে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তেজস্বের ১০টি এয়ারক্রাফ্ট। শুধু তাই নয়, এই বছরের মধ্যে ১২টি ইঞ্জিন মিলবে বলে জানা গিয়েছে। তেজস মার্ক-১এ তিমধ্যেই ভারতীয় বায়ুসেনায় কাজ করেছে। তেজস মার্ক-১এ হল তার উন্নত ও আধুনিক সংস্করণ। এই নতুন সংস্করণে উন্নত সেন্সর, অস্ত্রসজ্জা এবং কর্মক্ষমতার পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি দুটি মিগ-২১ স্কোয়াড্রন অবসরপ্রাপ্ত হয়েছে, যার ফলে ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র ২৯টি স্কোয়াড্রন অবশিষ্ট রয়েছে। তেজস মার্ক-১এ বিমান বাহিনীর শক্তির এই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের পরিবর্তিত নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে, এই যুদ্ধবিমান বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতাকে নতুন করে বাড়িয়ে তুলবে।বিদেশী নির্ভরতামুক্ত, দেশীয় প্রযুক্তিতে নির্মিত। তেজস মার্ক ১এ-এর প্রায় ৬৫ শতাংশ ভারতে তৈরি। এর অর্থ হল এই বিমানের কোনও আপগ্রেড বা পরিবর্তনের জন্য ভারতের বিদেশী অনুমতির প্রয়োজন হবে না। এটি এমন একটি প্রকল্প যা মেক ইন ইন্ডিয়া এবং স্বনির্ভর ভারতের চেতনাকে সম্পূর্ণরূপে এগিয়ে নিয়ে যায়। তেজস মার্ক ১এ-এর প্রথম উড্ডয়ন কেবল ভারতের জন্য একটি বৈজ্ঞানিক ও শিল্প অর্জনই নয়, বরং দেশের কৌশলগত স্বনির্ভরতার দিকে একটি ঐতিহাসিক মাইলফলকও (Tejas Mk-1A)।






