একটি বিস্কুটের দাম উঠল ১ লক্ষ টাকা! জানুন কিভাবে?
One biscuit less in the packet! 1 lakh to be paid as compensation

The Truth of Bengal: কিনেছিলেন এক প্যাকেট বিস্কুট। প্যাকেটে সংখ্যায় কম ছিল একটি বিস্কুট। আইনি লড়াই শেষে সেই একটি বিস্কুটেরই দাম দাঁড়াল এক লক্ষ টাকা। না , এই বিপুল টাকা দিয়ে কোন ক্রেতাকে বিস্কুট কিনতে হয়নি। বরং চেন্নাইয়ের এক ক্রেতাকে আইটিসি সংস্থা থেকে এই বিপুল অর্থ জরিমানা হিসাবে দেওয়া হবে বলে জানা গেছে। অবাক হওয়ার মতই বিষয় বটে । ২০২১ সালের ডিসেম্বরে হিমাচলের মানালির একটি দোকান থেকে পথকুকুরদের খাওয়ানোর জন্য সানফিস্ট মেরি লাইটের প্যাকেট কিনেছিলেন চেন্নাইয়ের পি দিল্লিবাবু। বিস্কুটের প্যাকেটে লেখা ছিল ১৬টি বিস্কুট আছে।
কিন্তু প্যাকেট খোলার পর দিল্লিবাবু গুনে দেখেন, প্যাকেটে রয়েছে ১৫টি বিস্কুট। একটি বিস্কুট কম থাকা নিয়ে দিল্লিবাবু সংশ্লিষ্ট দোকানে অভিযোগ করেন। আইটিসি সংস্থাকেও অভিযোগ জানিয়ে ব্যাখ্যা চান। কিন্তু জবাবে সন্তুষ্ট হতে না পেরে মামলা করেন দিল্লিবাবু। অন্যদিকে ক্রেতা সুরক্ষা আদালতে তিনি দাবি করেন, প্রত্যেকটি বিস্কুট তৈরি করতে ৭৫ পয়সা খরচ হয়। আইটিসি প্রত্যেকদিন ৫০ লক্ষ প্যাকেট ওই বিস্কুট তৈরি করেছে। সুতরাং ওই সংস্থা প্রত্যেকদিন তাঁর ক্রেতাদের ২৯ লক্ষ টাকা করে ঠকাচ্ছে ।
তখন পাল্টা প্রশ্ন করে আইটিসি জানান, বিস্কুট সংখ্যা হিসাবে বিক্রি হয় না। প্যাকেট প্রতি ওজনে বিক্রি হয়। ওই প্যাকেটে লেখা ছিল, ৭৬ গ্রাম ওজনের বিস্কুট রয়েছে। যদিও আদালত তদন্ত করার পরে দেখে ১৫টি বিস্কুট রয়েছে এমন প্যাকেটে আসলে ৭৪ গ্রাম ওজনের বিস্কুট রয়েছে। তাতে বিপাকে পড়ে যায় আইটিসি। যে কারণে অনৈতিক ব্যবসায়িক প্রক্রিয়া চালানোর দায়ে আইটিসিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত। আর সেই টাকা পাবেন দিল্লিবাবু।


