Odisha Bandh: যৌন হেনস্থাকাণ্ডে ছাত্রী মৃত্যুতে ওড়িশায় বনধের ডাক বিরোধীদের
Odisha Bandh spotlights the July 17 state-wide shutdown by eight parties protesting the student’s death from self‑immolation over campus sexual harassment.
Truth Of Bengal: ছাত্রী যৌন হেনস্তার ঘটনায় জ্বলছে গোটা বিজেপি শাসিত ওড়িশা। ক্ষোভে ফুঁসছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই। পথে নেমে প্রতিবাদ জানানোর দাবি করেছেন অনেকে(Odisha Bandh)। ইতিমধ্যেই হাত শিবিরের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এবার দেওয়া হলো আরো বড় ডাক। আগামী ১৭ জুলাই ‘ওড়িশা বন্ধ’এর ডাক দেওয়া হয়েছে। একটি নয়, দুটি নয়, একেবারে ৮টি দল এই সিদ্ধান্ত নিয়েছে।
[আরও পড়ুনঃ Raydighi: মাত্র তিন মিনিটে তছনছ! রায়দিঘিতে ঝড়ের দাপটে ঘরছাড়া বহু পরিবার]
ঘটনার সূত্রপাত এক ছাত্রীকে অধ্যাপকের যৌন হেনস্থা থেকে। বিচার চেয়ে প্রকাশ্য ক্যাম্পাসে গায়ে আগুন দেন সেই ছাত্রী। হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হয়নি। না ফেরার দেশে চলে যান নির্যাতিতা। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হলেও রাগ কমছে না সাধারণ মানুষের(Odisha Bandh)। ইতিমধ্যেই কংগ্রেসের ছাত্র সংগঠন ঘটনার প্রতিবাদ জানাতে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে। ভুবনেশ্বর এইমসের সামনে তাদের তরফ থেকে দেখানো হয় বিক্ষোভ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই ঘটনার নিন্দা করেছেন এবং একহাত নিয়েছেন বিজেপি সরকারকে। এবার আরো বড় পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। আগামী ১৭ই জুলাই গোটা রাজ্যজুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে সিপিএম, বিজেডি, কংগ্রেস সহ ৮টি দলের তরফ থেকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে বিচারবিভাগীয় তদন্ত, একাধিক দাবি তোলা হয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে গোটা ঘটনায় বড় ধাক্কা খেয়েছে ওড়িশার বিজেপি সরকার। আবার অনেকে মনে করছেন যে কেন্দ্রকে এর বড় মাশুল দিতে হবে(Odisha Bandh)। এবার দেখার বিষয় যে ১৭ তারিখ কি অপেক্ষা করছে গোটা ওড়িশার জন্য। কি দৃশ্যের সম্মুখীন হবে সেই রাজ্যের বাসিন্দারা, সেটাই এখন দেখার। তবে সেই রাজ্যে যে একটা আতঙ্কের ছায়া নেমে পড়েছে, তা না বললেও বেশ স্পষ্ট। গোটা ওড়িশা এখন ১৭ তারিখের অপেক্ষায় রয়েছে।



