দেশ

আরও ৪ দিনের ইডি হেফাজতে কেজরিওয়াল  

Kejriwal and Ed

The Truth of Bengal: আবগারি দুর্নীতি মামলায় ধৃত অরবিন্দ কেজরিওয়ালকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বৃহস্পতিবার ছিল সেই হেফাজতের শেষ দিন। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের একটি ভিডিও বার্তা বুধবার সামনে আসে। সেখানে তাঁর দাবি, বৃহস্পতিবার কোর্টে আবগারি দুর্নীতির আসল পর্দাফাঁস করবেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী।

যার জেরে কৌতুহল তুঙ্গে ছিল। ভিড়ে ঠাসা ছিল বিচারক কাবেরী বাওয়েজার এজলাস। দিল্লির মন্ত্রী আতিশি ও সৌরভ ভরদ্বাজের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সুনীতা কেজরিওয়ালও। দুপুর ২ টো নাগাদ আদালতে পেশ করা হয়েছিল কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি সম্পর্কে আরও তথ্য জানতে কেজরিওয়ালকে আরও সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানান, ইডির আইনজীবী।

অন্যদিকে, আত্মপক্ষ সমর্থনে তিনি সওয়াল করার অনুমতি চাইলে, আদালত অনুমতি দেয় তাঁকে। বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের নিজের করা সওয়াল রীতিমতো নজর কারে। আদালতে কেজরির দাবি, আম আদমি পার্টিকে ধ্বংস করাই একমাত্র উদ্দেশ্য ইডির। দিল্লির এই আবগারি দুর্নীতি পুরোটাই ইডির তৈরি একটা ধোঁয়াশা মাত্র।  বৃহস্পতিবারই রাউস অ্যাভিনিউ আদালতের তরফ থেকে আরও চার দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয় অরবিন্দ কেজরিওয়ালকে।

Related Articles