বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ পথদুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে
Bus auto head-on collision terrible road accident in Andhra Pradesh
Truth Of Bengal: ভয়াবহ পথদুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ। অন্ধ্রপ্রদেশে অনন্তপুর জেলায় এই ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনায় মৃতের সংখ্যা ৭। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, অটোতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। থিম্মাপেটার কাছে কলাবাগানে কাজ করেন তারা প্রত্যেকে।
গার্লাডিনের তালাগাসিপোল্লি মোরের কাছে সেই অটোর সঙ্গেই মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। ওই বাসটি অন্ধ্রপ্রদেশের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বলে জানা যায়। এই দুর্ঘটনার জেরেই মৃত্যু হয় ৭ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষন জন্য যানজট তৈরি হতে দেখা যায় ওই এলাকায়। সেই যানজট পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনে পুলিশ। একই সঙ্গে আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আহতরা সকলেই পুটলুর মন্ডলের এন্নুটোলার বাসিন্দা বলে জানা যায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনার জেরেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। সেই সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েছেন বেশ কয়েকজন।
এই ঘটনার খবর পাওয়ার পর শোক প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে তাদের পরিবারপিছু আর্থিক ৫ লক্ষ টাকার সাহায্য ঘোষণা করেছেন তিনি। এছাড়াও আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টা নিশ্চিত যাতে হয়, সেই নির্দেশও জেলা প্রশাসনকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।






