দেশ

INDIA জোট থেকে কি সরলেন অখিলেশ? PDA বিপ্লব নিয়ে নয়া জল্পনা সমাজবাদী পার্টির

Akhilesh Yadav uses PDA but not INDIA

The Truth of Bengal: ইন্ডিয়াজোটে থাকছেন? নাকি পিডিএ নিয়েই নতুন লড়াইয়ের বার্তা দিচ্ছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব? এক্স প্লাটফর্মে দেওয়া নতুন বার্তাই এক নতুন জল্পনা উস্কে দিয়েছে।

মধ্যপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টিকে বাড়তি আসন না দেওয়ায় বেজায় চটেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গত তিন দিন ধরে কংগ্রেসকে নিশানা করে একের পর এক তোপ দেগেছেন অখিলেশ। এদিকে মধ্যপ্রদেশ নির্বাচনে কোনও ছোট দলকে বাড়তি জায়গা দিতে নারাজ কমল না। এই বার্তা স্পষ্ট করে দেওয়ার পরেই, কংগ্রেসকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অখিলেশ, স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এমন চললে উত্তরপ্রদেশেও কংগ্রেসকে তারা জায়গা ছাড়তে নারাজ।

ঘটনার সূত্রপাত, চলতি বছরেই পাঁচ রাজ্যে নির্বাচন মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বর্ষীয়ান নেতা কমল নাথ।  আসন্ন বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে আসন বণ্টন নিয়ে কথা বলতে চেয়েছিলেন অখিলেশ যাদব।  কিন্তু কমল নাথ স্পষ্ট করে দিয়েছে, রাজ্যে কোনও ছোট দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে কথা বলতে তিনি রাজি নন। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন অখিলেশ যাদব। তাঁর প্রশ্ন, যদি নির্বাচনে আসন বণ্টনই না হবে, তাহলে ইন্ডিয়া ব্লক তৈরির যৌক্তিকতা কোথায়? তিনি প্রশ্ন ছুঁড়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর দিকেও। এদিকে কমল নাথ পাল্টা উত্তর দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তিনি জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। এটি কেন্দ্রীয় স্তরের বিষয়, রাজ্য নির্বাচনের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

এই বিতর্কের ঠিক তিনদিন পরেই, নিজের এক্স প্লাটফর্মে নতুন বার্তা দিলেন অখিলেশ। INDIA ব্লকের জায়গায় PDA দিয়ে নতুন লড়াইয়ের ডাক দিলেন।  পিডিএ অর্থাৎ, পি (পিছলা বা অনগ্রসর) ডি (দলিত ) এ (অল্পসংখ্যাক বা সংখ্যালঘু)। অখিলেশ বলেছেন, এই পিডিএ আগামী চব্বিশের লোকসভায় বিজেপিকে পর্যুদস্ত করবে। রাজনৈতিক মহলের মত, মধ্যপ্রদেশের নির্বাচনের আগে, কংগ্রেসকে চাপে রাখতেই, পিডিএ নাম ব্যবহার করা শুরু করেছে অখিলেশ। তবে কংগ্রেস যদি এখনই পদক্ষেপ না করে, তাহলে, চব্বিশের নির্বাচনে বড় চাপ সহ্য করতে হবে কংগ্রেসকে।

Related Articles