বিনোদন
বিমান হাইজ্যাকারদের মোকাবিলায় সিদ্ধার্থ
Siddharth Malhotra's much awaited 'Jodhar' releases on Friday

The Truth of Bengal: শুক্রবার মুক্তি পেল সিদ্ধার্থ মালহোত্রার বহু প্রতীক্ষিত ‘যোদ্ধা’। শেরশাহ-র পর ফের ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘যোদ্ধা’ যে আউট অ্যান্ড আউট অ্যাকশনে ভরপুর ছবি হতে চলেছে, তার প্রমাণ পাওয়া গেছে ছবির ট্রেলারেই। প্লেন হাউজ্যাক নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। হাইজ্যাকারদের থেকে বিমানযাত্রীদের বাঁচাতে ত্রাতার ভূমিকায় দেখা গেল সিদ্ধার্থকে। এর জন্য ছবির অ্যাকশন দৃশ্যে কোনও খামতি রাখেন নি পরিচালক। এর জন্য প্রচুর অ্যাকশনস্টান্ট করেছেন সিদ্ধার্থ। সেই অ্যাকশন শ্যুটিংয়ের টুকরো টুকরো ছবি উঠে এল যোদ্ধার মেকিংপর্বে।






