
The Truth of Bengal: হাসপাতালে ভর্তি শাহরুখ খান। গতকাল ম্যাচে দলকে সাপোর্ট করতে গেছিলেন শাহরুখ খান। বুধবার সকাল ১১টা নাগাদ অসুস্থ বোধ করেন তিনি। এরপর রাত ২ নাগাদ কেডি হাসপাতালে ভর্তি করা হয় কিং খানকে। ডিহাইড্রেশন থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেন তাপমাত্রা বেশি থাকায়, গরমের কারণেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন কিং খান। দল কেকেআরের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, গত বছর বলিউড সুপারস্টার শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের শুটিং করার সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন।নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করার জন্য কিং খানের একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছিল। কিং খানের অসুস্থতার খবর আসতেই উদ্বেগে ভক্তরা






