বিনোদন

ধামাকাদার পারফরম্যান্সে দিল জিতে নিল পর্দার অমরসিং, নায়কের শোয়ে কারা এসেছিলেন ?

Recently 'Amar Singh Chamkila' was released on OTT

The Truth Of Bengal :  সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘অমর সিং চমকিলা’। এই মিউজিক্যাল বায়োপিকের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়োলেন অভিনেতা দিলজিত দোসাঞ্জ। নায়কের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় গায়কও বটে। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল তাঁর একটি কনসার্ট। সেই কনসার্টে গান গেয়ে সকলের মন জয় করে নেন পর্দার অমরসিং।

আর এই অভিনেতার লাইভ পারফরম্যান্স দেখতে হাজির হয়েছিলেন আয়ূস্মান খুরানা, অপারশক্তি খুরানা,অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার মত বলিউড সেলেবরা। সকলেই দিলজিতের গানে মুগ্ধ। এবং শিল্পীর সঙ্গে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন।

Related Articles