বিনোদন

ট্রেনে চড়েই বিয়ে বাড়িতে নোরা, পোস্ট করলেন সেই ভিডিও

Nora posted that video while riding the train to the wedding house

Truth Of Bengal: বলিউডের হট ডিভার মধ্যে একজন নোরা ফাতেহি। যার ড্যান্স স্টেপে বুদ গোটা দেশ। যেমন ভালো নাচেন নোরা তেমনই ভালো মনের মানুষ ও বটে। কেন বলছি এ কথা? আসলে সম্প্রতি নোরা তার টিমের এক সদস্যের বিয়েতে গিয়েছিলেন। অভিনেত্রী জানান, গত ৮ বছর ধরে অনুপ নামের ওই সদস্য অভিনেত্রীর ছবি এবং ভিডিয়ো তোলার কাজ করেন। নিজের দলকে নোরা পরিবারের মতোই মনে করেন। তাই অনুপের বিয়েতে শুরু থেকেই তিনি উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই নোরার এই পদক্ষেপ মন কেড়েছে সকলের। অভিনেত্রীর প্রসংশায় পঞ্চমুখ তার অনুরাগীরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

এখানেই শেষ নয়, যেখানে সমস্ত সেলিব্রেটিরা নিজেদের গাড়ি, ফ্লাইট ছাড়া যাতায়াত করেন না সেখানে নোরাকে দেখা গেল আর পাঁচজন সাধারণ মানুষের মত ট্রেন সফর করতে। আসলে নোরা তার টিমের এক সদস্যের বিয়েতে যোগ দিতে মহারাষ্ট্রের রত্নগিরি শহরে গিয়েছিলেন। আর সেখানে কোনো দামি গাড়ি নয় বরং ট্রেন সফরকেই বেছে নেন বলিউড অভিনেত্রী। নোরা তার টিমের সদস্যদের নিজের পরিবার মনে করেন।

আর পরিবারের সদস্যের বিয়েতে জমিয়ে মজা করেন অভিনেত্রী। শুধুমাত্র বিয়েতে যোগ দেওয়াই নয় সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদের অনুষ্ঠানেও যোগ দেন নোরা। কখনোও হবু বরকে হলুদ মাখিয়ে দিয়েছেন নোরা আবার কখনো ও দুই পরিবারের সদস্যদের সঙ্গে খোশগল্পে মেতেছেন পাশাপাশি বিয়েতে সকলের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাকে। বিয়ের জন্যে নোরা বেছে নিয়েছিলেন হলুদ শাড়ি। কানে ঝোলা দুল আর চুল খোলা। বলা যায় বিয়েতে সবার নজর ছিল নোরার উপরেই। সোশ্যাল মিডিয়াতে বিয়ের সেই সব মুহূর্তের ছবি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সবমিলিয়ে বলাই যায় টিমের সদস্যের বিয়েতে জমিয়ে হইহুল্লোড় করেছেন ড্যান্স কুইন।

Related Articles