বিনোদন

নোরার পোশাক বিভ্রাট, ট্রোলড নেটিজেনদের

Nora Fatehi

The Truth of Bengal: টিনসেল টাউনের স্টাইল ও ফ্যাশনের দিক থেকে অনেক তারকাকেই টেক্কা দেবেন বলিউড আইটেম গার্ল নোরা ফতেহি। সম্প্রতি এক ফিল্মি অনুষ্ঠানে নোরার ফ্লোর লেন্থ সাদা বডিকন গাউন নজর কেড়েছে আবার বিতর্কেরও জন্ম দিয়েছে। ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই নতুন বিতর্ক শুরু। নোরা ইনস্টাগ্রামে এই পোশাকের ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে, নোরা একটি সাদা বডিকন গাউন পরে আছেন। গাউনটি ফ্লোর লেন্থ এবং পিছনে একটি লম্বা ট্রেইল রয়েছে। গাউনটিতে নোরার শরীরের প্রতিটি ভাজ স্পষ্ট হয়ে উঠেছে।

নোরার স্টাইলিশ পোজে মোহিত তাঁর ভক্তকূল. আবার অনেকে বেশকয়েকজন তাঁকে ট্রোলড করেছেন। নোরার ড্রেস দেখে কেউ বলেছে তিনি নাকি বালিশ নিয়ে ঘুরছেন যেখানে সেখানে শুয়ে পড়বেন। আবার কেউ কেউ এয়ারব্যাগ নিয়ে ঘুরছেন নাকি সেফটির জন্য। সে যাই হোক, নোরার এই পোশাকে বেশ স্টাইলিশ দেখাচ্ছেন। তবে, অনেকে এই পোশাককে বিতর্কিত বলে মনে করেছেন। কেউ কেউ বলেছেন যে, এই পোশাক নোরার জন্য খুব বেশি খোলামেলা। আবার কেউ কেউ বলেছেন যে, এই পোশাক নোরার জন্য খুবই বেমানান।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

নোরা এই পোশাকের সমালোচনাকারীদের উদ্দেশ্যে এক ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন, “আমি আমার জীবনে যা চাই তা করি। আমি আমার শরীরকে ভালোবাসি এবং আমি আমার শরীরকে প্রকাশ করতে চাই।” নোরা ফতেহির এই পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। কেউ কেউ নোরার পোশাককে প্রশংসা করছেন, আবার কেউ কেউ সমালোচনা করছেন।

Free Access

 

Related Articles