বিনোদন

১০ই মে মুক্তি পাচ্ছে দাবাড়ু, তার আগে মুক্তি পেল বনি চক্রবর্তী গলায় ‘যতন কইরা রাখবি আপন জমিন’

New song of 'Dabaru' story

The Truth of Bengal: গরমের ছুটি মানেই বিনোদন দুনিয়ার পাখির নজর আট থেকে আঠেরো। লম্বা অবকাশে পড়ার ফাঁকে ছবি দেখার ছুটি এসময়ে একটু বেশি। ১০ মে মুক্তি পাচ্ছে পথিকৃৎ বসুর ‘দাবাড়ু’। তাঁর আগে এবার রিলিজ হল এই সিনেমার নতুন গান যার নাম যতন কইরা রাখবি আপন জমিন, গানটি  গেয়েছেন বনি চক্রবর্তী। ইতিমধ্যেই এই গান বেশ সারা ফেলেছে সোশাল মিডিয়ায়।

‘আমি সৌর, লোকে বলে আমি Born Chess Player। তবে শুধু খেলায় নয়, আমার খেলার বাইরেও অনেক প্রতিপক্ষ। দাবা খেলাটাই এমন, যে চাল ভেবে আসবেন, প্রতিপক্ষ দেবেন ঠিক তার উল্টো। একদম জীবনের মতো। কি গুলিয়ে যাচ্ছে না?’ কথাগুলো বলছিল উত্তর কলকাতার দাবাড়ু, ছোট্ট সৌর। ছোট থেকেই সে ছিল দাবাতে তুখোড়। তবে উত্তর কলকাতার রক থেকে গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠার যাত্রাপথটা তাঁর কাছে খুব একটা মসৃণ ছিল না। সেই গল্প নিয়েই আসছে দাবাড়ু ১০ই মে মুক্তি পাচ্ছে দাবাড়ু, তাঁর আগে দেখুন এই সিনেমার নতুন গানের কিছু ঝলক…

Related Articles