বিনোদন
Trending

দীর্ঘ বিরতির পর ফের কবীরের ছবিতে সলমন, দুবার ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় মিটিংয়ে রাজি ভাইজান

After a long break, Salman again in Kabir's film,

The Truth Of Bengal: দীর্ঘ বিরতির পর ফের পরিচালক কবীর খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান। ছবির নাম বব্বর শের। নানা টালবাহানার পর অবশেষে কবীরের ছবিতে কাজ করতে রাজি হয়েছেন ভাইজান। তাই এই ছবিটি হতে চলেছে দুজনের ফোর্থ ইনস্টলমেন্ট।

কবীর খানের সঙ্গে ফের গাটছড়া বাঁধতে চলেছেন সলমন খান। ছবির নাম বব্বর শের। এর আগে ৩বার এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। এই জুটির শেষ ছবি টিউবলাইট বক্স অফিসে সেরকম সাফল্য না পাওয়ায় দুজনের মধ্যে দুরত্ব বেড়েছিল। তবে ২০২৪-এ সেই দুরত্ব অনেকটাই কমেছে। তাই, ফের পরিচালক কবীর খানের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন ভাইজান সলমন খান।

ইতিমধ্যেই সলমনের কাছে নিজের ছবি নিয়ে হাজির হয়েছেন কবীর খান। দুবার ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় মিটিংয়ে সলমনকে রাজি করিয়েছেন বজরঙ্গী ভাইজানের পরিচালক। খবরের সূত্র অনুযায়ী, সিনেমার চিত্রনাট্য নাকি বেশ মনে ধরেছে সল্লু মিঞার। চলতি মাসের জানুয়ারিতে শুরু হবে বব্বর শের-এর প্রি-প্রোডাকশনের কাজ। ফলে এই ছবি হতে চলেছে বলিউডের এই সফল জুটির ফোর্থ ইনস্টলমেন্ট।

প্রসঙ্গত, এক থা টাইগার দিয়ে এই জার্নি শুরু হয়েছিল। তারপর বজরঙ্গী ভাইজানেও দর্শকের মন জয় করে নেয় সলমন ও কবীর। তারপর ২০১৭-তে সলমনকে নায়ক করে তাঁর তৃতীয় ছবি টিউবলাইট নিয়ে হাজির হন পরিচালক কবীর খান। কিন্তু, এই ছবিটি বক্স অফিসে মুখথুবড়ে পড়ে। তারপর দীর্ঘ বিরতির পর চলতি বছরে ফের নতুনভাবে তৈরি হচ্ছেন পরিচালক কবীর খান। আর তাতে যোগ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড টাইগার সলমন খান।

Free Access

Related Articles