মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : রোড শো করে মনোনয়নপত্র জমা দীপক অধিকারীর

Lok Sabha Election 2024: Deepak Adhikari submits nomination papers through road show

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মনোনয়ন পত্র জমা দিয়ে দেব বললেন আমি যতগুলো ভোট পাব ততগুলো গাছ লাগাব ঘাটালে। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এবার মনোনয়নপত্র জমা দিতে এলেন ঘাটালের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ মেদিনীপুর শহরে কালেক্টরেটে অতিরিক্ত জেলাশাসকের কাছে তার মনোনয়ন জমা দেন। তবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন। হুডখোলা গাড়িতে রীতিমতো বর্ণাঢ্য মিছিল সহকারে দিন মনোনয়নপত্র জমা দিতে এলেন দীপক অধিকারী ওরফে অভিনেতাদেব।

তার সঙ্গে ছিল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত, পিংলার বিধায়ক অজিত মাইতি,মন্ত্রী মানষ ভূঁইয়া ও শিউলি সাহা, মহম্মদ রফিক, মমতা ভূইয়াসহ সহ আরো অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার আগে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের উদ্যোগে ঘাটালের খড়ার শহরে দলপতিপুরে স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সাত সকালে সেখানে রক্তদান করে মনোনয়ন পত্র দাখিলের উদ্দেশ্যে রওনা দেব ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী দেব বলেন, দেব জানান যেভাবে দিন দিন গরম বাড়ছে তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো দরকার। এদিন রক্তদান শিবির থেকেই দেব আরও একটি শপথ গ্রহণ করেন যে এই নির্বাচনে তার জয় হোক বা না হোক যতগুলি ভোট তৃণমূল কংগ্রেস পাবে ততগুলি গাছ তৈরি, ঘাটাল লোকসভায় জুড়ে লাগাবেন তিনি। একই সাথে তিনি বিরোধীদেরকেও এই কাজে আহ্বান জানান।

Related Articles