বিজেপি বরং ৪২০ সরকার গড়ুক, শাহের উল্টো করে মারার হুঙ্কারকে তোপ মমতার
BJP should form 420 government instead of Shah's threat to kill Mamata

The Truth Of Bengal : উত্তরবঙ্গের চা বলয়ে হাজার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ২০১৯এ ক্ষমতায় আসার জন্য চা –শিল্পের উন্নতির কথা দিয়েছিল। কিন্তু কথা রাখেনি। বাগান শ্রমিকদের জন্য কিছুই করেনি বিজেপির দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ প্রতিনিধিরা। আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে মিথ্যাচারের জন্য তীব্র সুরে আক্রমণ শানান।
মোদি –শাহদের চ্যালেঞ্জ ছোঁড়েন কে সত্য বলছে,তার জন্য তথ্য নিয়ে আসুন। সাহস থাকলে খোলা মঞ্চে বিতর্ক হোক।একইসঙ্গে মোদি-শাহের ইস বার ৪০০পারের স্লোগানকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।দলীয় প্রার্থী বুলুচিক বরাইকের সমর্থনে আয়োজিত জনজমায়েতের মাঝে মমতার বার্তা,৪০০-পারের বদলে বিজেপি বলুক ৪২০সিট পাবে।দিল্লিতে তাঁরা বরং ৪২০-র সরকার গড়ুক।
জুমলাবাজি আর প্রতিশ্রুতির ফানুস উড়িয়ে ভোটে জিততে চাওয়া বিজেপিকে চিনে নেওয়ার ডাকও দেন।যারা কোনও কাজ করেনি, চা শিল্পের কোনও উন্নতি করেনি তাঁদের ভোট না দেওয়ার আহ্বানও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।






