ব্যবসা

লিটল ভয়েস বিগ ড্রিম

কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই সংগীতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি

রাহুল চট্টোপাধ্যায়: এক কিশোর প্রতিভার সুরেলা উদযাপন।জাসরিন মিউজিক এর উদ্যোগে শিশুদের জন্য নির্মিত মনোমুগ্ধকর গান ”লিটল ভয়েস বিগ ড্রিম’-এর আনুষ্ঠানিক প্রকাশ হলো। এই গানে কণ্ঠ দিয়েছে প্রতিভাবান কিশোরী শিল্পী জাসরিন নাবিহা। এই বিশেষ সৃষ্টিটি সৃজনশীলতা, নিষ্পাপতা, তরুণ প্রতিভার প্রাণবন্ত অভিব্যক্তিকে সংগীতের মাধ্যমে উদযাপন করে, যা সব বয়সের শ্রোতাদের জন্য এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা এনে দেবে।

সুরারোপ করেছেন অশোক ভদ্র, প্রযোজনা করেছে শম্পা ক্রিয়েশন, গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, রাজীব দত্ত, দেবাংশু চক্রবর্তী। মিউজিক ভিডিওটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন সুমিত দাস ও সুব্রত কারজানা, যা পুরো উপস্থাপনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই সংগীতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি, যা একটি গর্বের ও স্মরণীয় মুহূর্ত ছিল।গানটি জাসরিন মিউজিক -এর ইউটিউব চ্যানেলে উপলব্ধ, যেখানে দর্শকরা এটি উপভোগ ও শেয়ার করতে পারবেন।