গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ইটবৃষ্টি! গোষ্ঠী সংঘর্ষে গ্রেফতার ৪৬
Ganesh Chaturthi procession raining bricks! 46 arrested in group clashes

Truth Of Bengal: গনেশ চতুর্থীর শোভাযাত্রা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কর্নাটকে মান্ডিয়া জেলায়। জানা গিয়েছে বুধবার রাতে গনেশ চতুর্থীর শোভাযাত্রা বেরিয়েছিল। শোভাযাত্রাটি স্থানীয় একটি মসজিদের কাছে গেলে অপর গোষ্ঠীর লোকেরা শোভাযাত্রাকে লক্ষ্য ইটবৃষ্টি করে বলে অভিযোগ। দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে।
পুলিশ এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ৪৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর বুধবার সন্ধেবেলা মান্ডিয়া জেলার বদরিকোপ্পালু গ্রামে গনেশ চতুর্থী বেরিয়েছিল। শোভাযাত্রা মসজিদের কাছে পৌঁছালে আচমকাই ইটবৃষ্টি শুরু হয়। এরপরই দুই সম্প্রদায়ের লোকের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এর পরেই হিন্দু সম্প্রদায়ের লোকেরা স্থানীয় থানার সামেন গনেশ মূর্তি রেখে বিক্ষোভ দেখান। উত্তপ্ত জনতা বিচারের দাবিতে বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেয়। এমনকি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই অভিযুক্তদের পরিবারের লোকেরা থানার সামনে জড়ো হন। তারা জানিয়েছেন, অকারণে তাদের পরিবারের লোকেদের গ্রেফতার করেছে পুলিশ। অন্যিদকে পুলিশ অধিকারিক জানিয়েছেন ধৃতদের জেরার জন্য গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা যদি সত্যিই কিছু না করে তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে। এই সংঘর্ষের পরিস্থিতে এলাকায় হাইএলার্ট জারি করা হয়েছে মোতায়েন রয়েছে অনেক পুলিশ।






