দেশ

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ

Himachal Pradesh hit by heavy rains

Truth of Bengal: লাগাতার বৃষ্টি চলছে হিমাচলপ্রদেশে। চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টি। আগামী দিনে বাড়বে সেই বৃষ্টির পরিমান, মনে করছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে রয়েছে হরপা বানের সতর্কতাও। বর্তমান পরিস্থিতিতে বন্ধ শিমলা সহ রাজ্যের ৬০টি রাস্তা। এরমধ্যে মান্ডিতেই ৩১ টি রাস্তা বন্ধ। শিমলাতে বন্ধ ১৩টি রাস্তা।

এছাড়াও কাংড়া, কিন্নৌড়, কুলু, উনা সহ একাধিক জায়গায় একাধিক রাস্তা বন্ধ,। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, কিন্নৌর জেলায় নেগুলসারির কাছে ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়েছে। ১১টি বিদ্যুতকেন্দ্র বন্ধ বৃষ্টির জেরে। যার জন্য জল সরবরাহে পড়েছে প্রভাব।

শনিবার রাজ্যের একাধিক জায়গায় হয়েছে বৃষ্টি। উনাতে ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুরফিতে হয়েছে ১৯ মিলিমিটার। মান্ডিতে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষার শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২১ শতাংশ বৃষ্টির ঘাটতি গোটা রাজ্যে। যে জায়গায় সাধারণত এই সময় ৬৫৭ মিলিমিটার বৃষ্টি হয়, সেখানে চলতি বছর বৃষ্টি হয়েছে ৫২২ মিলিমিটার।

Related Articles