
Truth Of Bengal: মঙ্গলবার বিহারের হাজিপুরে স্থানীয় কাউন্সিলর পঙ্কজ রায় কে বাড়ি পর্যন্ত ধাওয়া করে, গুলি করে খুন করল দুষ্কৃতীরা। আরজেডির প্রধান নেতা এই ঘটনায় নীতিশের দল জেডিইউ এর দিকে আঙুল তুলেছে। এই ঘটনায় জড়িতে দুষ্কৃতীদের এনকাউন্ট এর দাবী জানিয়েছেন বিধায়ক মুকেশ রোশান।
नीतीश कुमार की अगुवाई में NDA के गुंडों ने रात्रि में हाजीपूर में वार्ड पार्षद पंकज कुमार की गोली मारकर हत्या कर दी। CM और दो-दो Deputy CM आराम से सो रहे है और उनके गुंडे तांडव कर रहे है।pic.twitter.com/1DwJUrHET9
— Tejashwi Yadav (@yadavtejashwi) August 20, 2024
জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় পঙ্কজ বাড়ির কাছে একটি কাপড়ের দোকানে গিয়েছিলেন। সেই সময় তিন দুষ্কৃতী বাইকে করে এসে চড়াও হন পঙ্কজ এর উপর। কোনমতে সেখান থেকে বেরিয়ে দৌড়াতে থাকেন তিনি। দুষ্কৃতিরাও বাইক থেকে নেমে পঙ্কজ কে ধাওয়া করতে থাকে। বাড়ির সামনে পংকজের ওপর এলোপাথাড়ি গুলি করতে থাকে দুষ্কৃতীরা। গুলির আওয়াজ শুনে বাড়ি সদস্যরা বেরিয়ে এলে ক্ষতবিক্ষত অবস্থায় পঙ্কজ পড়ে রয়েছেন । তাকে হাসপাতালে নিয়ে গেলে কৃষকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছান বৈশালী পুলিশ সুপার হট কিশোর রায় ও এসডিপিও ওম প্রকাশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছেন মোট তিনটি গুলি লেগেছে পঙ্কজকে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই হত্যাকাণ্ডে নীতিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে আরজেডি র শীর্ষ নেতা তেজস্বী যাদব তার এক্স হ্যান্ডে লেখেন ‘নীতীশ কুমারের নেতৃত্বে NDA-র গুন্ডারা রাতে হাজিপুরে কাউন্সিলর পঙ্কজ কুমারকে গুলি করে হত্যা করেছে। মুখ্যমন্ত্রী ও দুই উপ-মুখ্যমন্ত্রী আরাম করে ঘুমাচ্ছেন, আর তাদের গুন্ডারা গুন্ডামি চালিয়ে যাচ্ছে।’ অন্যদিকে আর আরজেডি বিধায়ক মুকেশ রোশন সরাসরি ডিজিপির দিকে আঙ্গুল তুলেছেন তিনি বলেন ‘এই ধরনের অপরাধীদের সরাসরি এনকাউন্টার করে দেওয়া উচিত।’ বিহার রাজ্যে একের পর এক খুনের ঘটনায় বুধবার হাজিপুরে বন্ধের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য নিহত পঙ্কজ রাই হাজিপুর সদর থানা এলাকার দীর্ঘ কলা পশ্চিমের বাসিন্দা। হাজিপুর ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন।






