বিনোদন

বড়পর্দায় আসছে প্রভাসের ‘দ্য রাজাসাব’,ছবির প্রথম ঝলকেই নজর কাড়ল প্রভাস

Prabhas's 'The Rajasaab' is coming to the big screen

The Truth of Bengal: দেশজুড়ে ঝড় তুলেছিল কল্কি ২৮৯৮। তার রেশ কাটতে না কাটতেই আবারও ঝড় তুলতে প্রস্তুত প্রভাস। বড়পর্দায় আসছে ‘দ্য রাজাসাব’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। টিজারেই ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে। ৪৫ সেকেন্ডের এই ঝলকে সকলের নজর কাড়েন হার্টথ্রব প্রভাস।

ঝলকে প্রভাসকে দেখা যায় পরনে একটি কালো শার্ট ওপরে একটি বার্গেন্ডি কালারের কোর্ট হাতে ফুলের তোড়া নিয়ে বাইকে চড়ে এন্ট্রি নেন। আর প্রভাসের এই লুকই মন জয় করে নেয় হাজারো অনুগামীদের। এর আগে দেশজুড়ে বিরাট সাফল্য পায় নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮। ছবিতে প্রভাসের পাশাপাশি অভিনয় করেন দীপিকা পাডুকোন, অভিতাভ বচ্চন, কমল হাসানের মতো বিড বাজেট অভিনতেরাও। শুধুমাত্র দেশেই নয় বিদেশেও ব্যাপক পরিমাণ আয় করে এই ছবি। এবার পরিচালক মারুতির হাত ধরে বড়পর্দায় আগামী বছর অর্থাৎ ২০২৫ এর ১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে হরর-রম-কম ‘দ্য রাজা সাব’। সোমবারই ছবির মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক নিজেই।

প্রসঙ্গত ২০২৫-এর ১০ এপ্রিল বড়পর্দায় অক্ষয় কুমার ও আর্শাদ ওয়ার্সি অভিনীত ‘জলি এলএলবি ২’-ও মুক্তি পাবে। বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াইতে নামবে এই দুই ছবিই। তবে এই বছর অক্ষয় কুমারের ভাগ্য কিছুটা হয়তো ধীরে চলছে। বিগত বেশ কয়েকটি ছবি বক্স অফিস বা দর্শক মহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি। সেক্ষেত্রে প্রভাসের ছবির সঙ্গে অক্ষয়ের এই ছবি কতটা লড়তে পারবে সেটাই এখন দেখার বিষয়।

Related Articles