EXIT POLL নয় ওটা ‘মোদি পোল’, কটাক্ষ রাহুল গান্ধির
Not EXIT POLL it's 'Modi's flower', Rahul Gandhi's sarcasm

The Truuth Of Bengal: সব ‘এক্সিট পোল’ খারিজ করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শনিবার সন্ধ্যায় সামনে আসে বিভিন্ন মিডিয়ার ‘এক্সিট পোল’। প্রায় সব ‘এক্সিট পোল’ দাবি করেছে ফের একবার ক্ষমতায় আসছে বিজেপি। আবার ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের। এই ‘এক্সিট পোল’ মানতে চাননি রাহুল গান্ধি। সমস্তটাই মনগড়া ও বিজেপির পরিকল্পনা বলে দাবি করেছেন রাহুল।
কংগ্রেস নেতা রাহুল গান্ধি বুথফেরত সমীক্ষা নিয়ে বলেন, ‘ওটা এক্সিট পোল নয়, মোদি, পোল। এটা ‘মোদি মিডিয়া পোল। কল্পনার পোল। তা হলে ইন্ডিয়া জোট কত আসন পাবে? এই প্রশ্নের জবাবে রাহুল গান্ধি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘সিধু মুসেওয়ালার একটা গান আছে ২৯৫। আমাদের খাতায় ২৯৫ আসন আসছে।‘ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে বলে দাবি করেছেন রাহুল।
শুধু তাই নয়, রাহুল গান্ধির মতো বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতারা একযোগে এই সমস্ত ‘এক্সিট পোল’ খারিজ করে দিয়েছেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার দাবি করলেন, সেই রাজ্যে কংগ্রেস ২০টির কাছাকাছি আসন পাবে। রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা বলেছেন, রাজস্থানে কংগ্রেস খুব খারাপ ফল করলেও ১১ থেকে ১২টি আসন জিতবে। মহারাষ্ট্রের প্রদেশ সভাপতি নানা পাটোলে সেই রাজ্যে তাদের ফল ভাল হবে বলে দাবি করেছেন। মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট ৩৮-৪০টি আসন জিতবে বলে তিনি দাবি করেছেন।






