Lok Sabha Election 2024 : ঘাটাল মাস্টার প্ল্যানই পাখির চোখ, দেবের পর এবার বার্তা অভিষেকের
Lok Sabha Election 2024 : Ghatal master plan is bird's eye, after Dev, this is Barta Abhishek

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক বিরোধী সকলেই জোরকদমে প্রচার শুরু করেছে। রবিবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পায়ে হেঁটে ঘাটাল কলেজের সামনে হুড খোলা গাড়িতে উঠে রোড শো করেন। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটালে, ঘাটাল লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দীপক অধিকারী সঙ্গে মন্ত্রী মানস ভুঁইয়া, শিউলি সাহা ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত। ঘাটালে দীর্ঘ এক কিলোমিটারেরও বেশি রোড শো করেন অভিষেক। রোড শো এর শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়ণ করতে হলে দীপক অধিকারী কে সাংসদে পাঠাতে হবে।” পাশাপাশি তিনি বলেন, “জনগণের গর্জনে বিরোধীদের বিসর্জন হবে। সেই সঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, যাদেরকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে তাদের কোন দোষ নেই। একইসঙ্গে হিরণকেও নিশানা করেন তিনি। প্রশ্ন ছুঁড়ে দেন, “যিনি খড়্গপুরের জিতে কাজ না করে ঘুরে বেড়াচ্ছেন তাঁকে চাই, নাকি ঘাটালে এতদিন ধরে মানুষের কাজ যে করেছে আপনাদের এলাকার ছেলে তাঁকে চাইবেন ?”
পাশাপাশি, ঘাটাল থেকে এবার তিন লক্ষ ভোটে জেতার জন্য আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, তাদেরকে এবার যোগ্য জবাব দিতে হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান। এছাড়াও তিনি বলেন, “৩১ শে ডিসেম্বর এর আগে যদি কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান এর টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন।






