অযোধ্যায় রামলালার আরতির সম্প্রচার দূরদর্শনে
Aarti of Ramlala in Ayodhya telecasted on Doordarshan

The Truth Of Bengal: ভক্তদের জন্য বড় সুখবর। এবার থেকে বয়স্ক বা যারা অসুস্থতার কারণে অযোধ্যার রাম মন্দির যেতে পারছেন না তারা রামলালার আরতি টেলিভিশনের পর্দায় ঘরে বসেই দেখতে পাবেন। দূরদর্শন ন্যাশেনাল চ্যানেল সম্প্রচার করতে চলেছে রামলালার আরতি লাইভ ফুটেজ। কাজেই ভক্তদের সকাল সাড়ে ৬ টা নাগাদ টিভির সামনে বসে সরাসরি অযোধ্যার রামমন্দিরের আরতি দেখার সৌভাগ্য হতে চলেছে।
উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে অযোধ্যা মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। রামলালাকে একবার দেখতে ভক্তদের ভিড় দেখার মত। আগের দিন রাত থেকে এসে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে। মন্দির বন্ধ হওয়ার সময় এগিয়ে আসলেও ভক্তদের মন্দির চত্বরে আনাগোনা লেগেই থাকে। এই সবের মধ্যেই কিছুমাস আগে মন্দির খোলা নিয়ে বিশেষ সিদ্ধান্ত মন্দির কতৃপক্ষের। মাত্র ৫ বছরের শিশু রামলালার বিশ্রামের কথা ভেবে মন্দির ১ ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রামলালার আরতির পর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হবে মন্দির। রামলালার আরতি হয় তিন বার। সকাল সাড়ে ৬ টায় করা হয় শৃঙ্গার আরতি দুপুর ১২ টায় করা হয় ভোগ আরতি এবং সন্ধ্যা ৭ টায় করা হয় সন্ধ্যা আরতি। আরতির পাশাপাশি ভক্তরা অনলাইনের মাধ্যমে বিশেষ দর্শনের জন্য আবেদন করতে পারবে। ভক্তদের মন্দির দর্শনের জন্য সময় দেওয়া হয়েছে সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত।
FREE ACCESS






