রাজ্যের খবর

দু’মাসের বেশি নিখোঁজ ছেলে, সন্ধান পেতে পথে-প্রান্তরে বাবা

young boy has been missing for two months

The Truth of Bengal: ৬৭ দিন ধরে নিখোঁজ ছেলে। হন্যে হয়ে খুঁজেও মিলছে না সন্ধান। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাটের পাঁতুয়া গ্রামের বছর ২৭ এর সুমন মণ্ডল মাস দুয়েক আগে কোচিংয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। সুমন আদৌ নিখোঁজ নাকি স্বেচ্ছায় অজ্ঞাতবাসে চলে গিয়েছেন। মিলছে না উত্তর। বছর ২৭-এর সুমন ২০১৪ সালে টেট পরীক্ষায় পাশ করেন। তবে কোনও কারণে চাকরি পাননি। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।

তারপরও চাকরির জন্য বিভিন্ন সরকারি পরীক্ষা দিয়েছিলেন। শেষ পরীক্ষা দিয়েছিলেন ফার্মেসিস্টের। সেখানেও চাকরি পায়নি। টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্দোলনে কলকাতায় একাধিকবার গিয়েছিলেন বিভিন্ন কর্মসূচিতে। পরিবারের সদস্যরা হতাশা থেকে বের করে আনার চেষ্টা করেন অনেকবার। অবশেষে কোচিংয়ে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যান সুমন। ২০২৩ সালে ৯ নভেম্বর স্বরূপনগর থানায় বাবা ওয়াজেদ মণ্ডল নিখোঁজ ডায়েরি করেন। তারপর থেকে আজও খোঁজ নেই ছেলের। ছেলের সন্ধান পাওয়ার আশায় শিক্ষক বাবা বিভিন্ন জনবহুল স্থানে পোস্টার মেরে বেড়াচ্ছেন।

ছবি দেখাচ্ছেন সবাইকে। যদি খোঁজ পাওয়া যায় ছেলের। সুমন সত্যিই কিনিখোঁজ? নাকি স্বেচ্ছায় অজ্ঞাতবাসে চলে গিয়েছেন? একাধিক প্রশ্ন উঠছে প্রশাসনের তরফ থেকে। পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করে যোগাযোগের চেষ্টা করলেও পারছে না। কখনও মোবাইল বন্ধ। কখনও লোকেশন পাওয়া যাচ্ছে না। পুলিশ শিয়ালদা, হাওড়া স্টেশন ছাড়া বিভিন্ন জনবহুল জায়গায় সুমনের ছবি ও মোবাইল নম্বর দিয়ে খোঁজ চালাচ্ছে।

Related Articles