রাজ্যের খবর

সরকারি কর্মীরা কাজে ফাঁকি দিচ্ছে কিনা, নজর রাখবে মোবাইল অ্যাপ

Mobile App for Panchayet Employees

The Truth of Bengal: সরকারি কর্মীরা অফিসে কখন আসছেন কখন যাচ্ছেন, এই সব এবার নজরে রাখা যাবে অ্যাপের মাধ্যমে। পঞ্চায়েত দফতরের জন্য নতুন বছরে লঞ্চ হতে চলেছে নতুন অ্যাপ। যার মাধ্যমে জানতে পারা যাবে কোন কর্মী কাজ করছে কতটা কোথায় কাজ করছে এবং আদৌ তিনি অফিসে এসেছেন কিনা?

জানা গিয়েছে, পুরোটাই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নজরে রাখা করা হবে, আর এমনটাই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল বীরভূম জেলা পঞ্চায়েত দফতর। বারবার অভিযোগ আসছিল যেহেতু ১০০ দিনের কাজ বন্ধ সেহেতু অনেক কর্মীই ফাঁকি দিচ্ছেন।

যে সব ড্রেন, ঝোপ, জঙ্গল গ্রামের মধ্যে হয়ে রয়েছে সেগুলি পরিষ্কার করতে গেলে যদি পাঁচ জনকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে পঞ্চায়েতের পক্ষ থেকে দুজন আসে তিনজন কাজ করে না। কিন্তু খাতায় তাঁদের সই থাকে। আর এই কারণেই পঞ্চায়েতে কর্মীদের কাজের ফাঁকি কমাতে অ্যাপের ব্যবহার শুরু করবে বীরভূম জেলা পঞ্চায়েত দফতর।

Free Access