কলকাতাশিক্ষা

প্রাথমিকের টেটের দিন বদল: মুখ্য সচিবের বৈঠক

Primary Tet Exam day change

The Truth of Bengal: প্রাথমিকের টেটের দিন বদলের ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা। ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট। এই সিদ্ধান্তের পর আজ, বুধবার সকাল ১১ টা থেকে নবান্নে বৈঠক করবেন মুখ্য সচিব। প্রাথমিক শিক্ষা পর্ষদ কয়েক মাস আগে ঘোষণা করেছিল ১০ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট। কিন্তু সোমবার হঠাৎই সেই দিন বদল করে পর্ষদ। জরুরি বৈঠক ডেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানদের জানিয়ে দেওয়া হয় যে ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট।

‘‘আরও সাজিয়ে গুছিয়ে টেট নেওয়ার প্রয়োজন বলেই দিন পিছনো হচ্ছে। প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।’’ কিন্তু ২৪ ডিসেম্বরের প্রাথমিকের টেটের দিন হিসেবে ঘোষণা করার পরও শুরু হয়েছে জোর চর্চা। ওই দিন রাজ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান। মূলত কলকাতায় হবে গীতা পাঠের অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর লোকসমাগম হবে বলেই মনে করা হচ্ছে।

তার জেরে প্রভাব পড়তে পারে যাতায়াত ব্যবস্থায়। এই পরিস্থিতিতে প্রাথমিকের টেট নিয়ে আজ, বুধবার সকাল ১১ টা থেকে নবান্নে বৈঠক করবেন মুখ্য সচিব। বিভিন্ন জেলার আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে জানা গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে প্রাথমিকের টেটের দিন বদলের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Related Articles