বড়োসড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, লাইনচ্যুত বাগনান- হাওড়া লোকাল ট্রেন
Bagnan-Howrah local train derailed

The Truth of Bengal: বড়োসড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। হাওড়ামুখী বাগনান লোকাল লাইনচ্যুত। বুধবার সকালে ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার কাছে। অফিস টাইমে লোকাল ট্রেন বেলাইন হওয়ার ঘটনায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন বেলাইন হলেও হতাহতের কোনও খবর নেই। কী ভাবে ট্রেনটি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছে রেল।হাওড়া স্টেশন সংলগ্ন টিকিয়াপাড়া কারশেডের কাছে বাগনান থেকে হাওড়াগামী লোকাল লাইনচ্যুত।
হাওড়া স্টেশনের প্লাটফর্মে ঢোকার কিছুটা আগে ১৪ নম্বর প্লাটফর্মের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর পর ট্রেনে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে স্টেশনের দিকে এগিয়ে আসেন। অফিসের সময়ে ট্রেন লাইনচ্যুত হওয়ায় সমস্যায় পড়েন বহু নিত্যযাত্রী।
,হাওড়া ঢোকার মুখে কারশেডে ঘটে এই দুর্ঘটনা,ট্রেনের চারটি চাকা লাইনের বাইরে চলে যায়। ট্র্যাক বদলের সময় দুর্ঘটনাটি ঘটে আংশিক ব্যাহত হয়ে পড়েছে ট্রেন পরিষেবা। অফিস টাইমে ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা। ঘটনাস্থলে রয়েছেন পূর্ব রেলের ডিআরএম সহ অন্যান্য আধিকারিকরা,গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সিপিআরও।






