রাজ্যের খবর

হঠাৎই পুড়ে যাচ্ছে জামাকাপড়! ভৌতিক কান্ড পশ্চিম মেদিনীপুরে

West midnapore horror incident

The Truth of Bengal: বাড়ির মধ্যে ভৌতিক কান্ড! যখন তখন বাড়ির সদস্যদের গায়ে থাকা জামাকাপড় থেকে শুরু করে বাড়ির যেখানে সেখানে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন, চরম আতঙ্কের মধ্যে হতবাক বাড়ির সদস্যরা।  এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার উত্তর গোবিন্দনগর এলাকায়।

বাসিন্দা নিরঞ্জন দোলই ও তার ছোট ভাই নিষিত দোলই দুই ভাই মিলে একটি বাড়িতে থাকেন, কয়েকদিন ধরে তাঁদের বাড়িতে যখন তখন বাড়ির ভেতরে যেখানে সেখানে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এমনকি বাড়ির সদসদের গায়ে থাকা জামাকাপড়েও যখন তখন হঠাৎ করেই জ্বলে উঠছে আগুন। কি থেকে কি হচ্ছে কিছু‌ বুঝতে না পেরে চরম আতঙ্কের মধ্যে হতবাক হয়ে দিন কাটাচ্ছে বাড়ির সদস্যরা।

ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ, ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ সাথে সাথে রবিবার রাতে ওই বাড়িতে পৌঁছায় বিজ্ঞানমঞ্চের সদস্যরা, বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। আজ সকালে ওই বাড়িতে পৌঁছায় যুক্তিবাদী সমিতির সদস্যরা।

Free Access

Related Articles